
অবলা মন চাই না আমি তোরে
কেন জ্বালা দিচ্ছিস ভুলে যা তুই মোরে
ফিরে আসব কি আসব না
মন কি তোর ভয় হয় না।
সহজ মনের সরলতায় সুযোগ
নিয়েছে তারা। একবার নয়
বার বার সুযোগ নিয়েছে
এবার আর নয়।
নিঃস্ব বীরের বেশে
হাসবো এবার মন খুলে।
আ-হা কি আনন্দ মনে
পারবে কি এই সরলতার
সম্মান দিতে। পারবে না, তাই
তুই ফিরে যা। আর মোরে জ্বালাস না।
তুই ফিরে যা তোর বেশে।
আ -কা ১৯/০৮/২০১৫
Comments
Post a Comment